ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউক্রেনের ওডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। এছাড়া অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসাবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকরাও অবস্থান করছিলেন। জেলেনস্কি আরও বলেছেন, ‘এটি সরাসরি শহরের ওপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর ওপর হামলা।’ ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ট্রুখানভের অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ১৯শ’

শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হলও গুরুতর ক্ষতির শিকার হয়েছে। এর বহু জানালা ভেঙে পড়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ওই অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর কিপার বলেছেন, তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল-একই লক্ষ্যবস্তুর ওপর একাধিকবার আঘাত হানা। তিনি আরও বলেছেন, ‘এবার কংক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০

হাজার সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ছয় মাস ধরে এমন ঘটছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারি মাসে ৫১ হাজার ৯৬০ সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী, তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০ হাজার ৮০৫ জন। তবে সে তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক