ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ঘনকুয়াশায় পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা তিন ফেরি
ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটের ফেরি সার্ভিস। মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ আটকা পড়েছে তিনটি ফেরি। শুক্রবার মধ্য রাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারের জন্য আসা উভয় প্রান্তে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাট সংশ্লিষ্টরা পোহাচ্ছ নানা দুর্ভোগ।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ জানিয়েছেন, শুক্রবার রাত ১২ টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টায় আরিচা-কাজিরহাট রুট কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এসময়
পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরুপ কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরো জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলে উভয় ঘাটে অপেক্ষামান যানবাহন গুলো দ্রুত পারাপার করা হবে।