ট্রাম্প বল প্রয়োগের মাধ্যমেও গ্রিনল্যান্ড দখল নিতে পারেন: রুবিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫

ট্রাম্প বল প্রয়োগের মাধ্যমেও গ্রিনল্যান্ড দখল নিতে পারেন: রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ |
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ কোনো কৌতুক নয়। কেনার প্রচেষ্টা ব্যর্থ হলে বলপ্রয়োগের মাধ্যমেও তিনি দ্বীপটির দখল নিতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। খবর রয়টার্সের। বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক মেগিন কেলির টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবিও। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান এবং যদি তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটির দখল নিতে পারেন তিনি। তিনি আরও বলেন, ‘এটা কোনো কৌতুক নয়। এটা কেবল ভোগদখলের উদ্দেশে কোনো ভূমি অধিকার করা নয়। এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত

এবং বিষয়টি অবশ্যই সমাধান হওয়া প্রয়োজন। ’ সাক্ষাৎকারে মার্কো রুবিও আরও বলেন, ‘সামনের বছরগুলোতে উত্তর মেরুর আর্কটিক সাগর বেশ গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ হয়ে উঠবে এবং সেক্ষেত্রে চীন সেই পথ দখলের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। ’ ২০২৪ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন ২০২৮ সাল পর্যন্ত। এই চার বছর সময়ের মধ্যে ওয়াশিংটন গ্রিনল্যান্ড কিনতে পারবে কি না— সাংবাদিক মেগিন কেলির এ প্রশ্নের উত্তরে রুবিও বলেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট ভালো বলতে পারবেন; যেহেতু তিনি এ ব্যাপারটিকে অগ্রাধিকার দিয়েছেন, স্বাভাবিক ভাবেই কিছু পরিকল্পনা তার রয়েছে। আর সত্যি বলতে এখন পর্যন্ত

আমরা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কৌশল নিইনি। তবে এটুকু আমি বলতে পারি যে চার বছর পরে এ ইস্যুতে আমাদের অবস্থান খুবই দৃঢ় ও গোছানো থাকবে। ’ এদিকে রুবিওর এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এ ভূখণ্ড দখল করার জন্য বলপ্রয়োগের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিরোধ করবে। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক