ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬
ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময়
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২০
দক্ষিণ সুদানের রাজধানী জুবার উদ্দেশে বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে বিধ্বস্ত হয়।
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়া এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ২১ জন আরোহী ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হন। ২০১৫ সালে, রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর একটি রাশিয়া নির্মিত কার্গো বিমান বিধ্বস্ত হলে
কয়েক ডজন মানুষ নিহত হয়। দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে এবং বর্তমানে একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি।
কয়েক ডজন মানুষ নিহত হয়। দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে এবং বর্তমানে একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি।



