ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬
ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময়
পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় সোমবার রাতে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলা মোকাবিলার সময় দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল। তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সীমানা লঙ্ঘনেরও চেষ্টা করে।
এ সময় গোলাগুলির মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচ হামলাকারীর সবাইকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনাও শহিদ হয়েছেন। তারা হলেন- ট্যাঙ্ক জেলার নায়েক তাহির খান (৩৯) এবং কারাক জেলার ল্যান্স নায়েক তাহির ইকবাল (২৬)।
এ ঘটনার পর ওই এলাকায় ‘স্যানিটাইজেশন অভিযান’
শুরু হয়েছে। বাকি দুষ্কৃতদের খুঁজে বের করে গ্রেফতার করতে এ অভিযান চলছে।
শুরু হয়েছে। বাকি দুষ্কৃতদের খুঁজে বের করে গ্রেফতার করতে এ অভিযান চলছে।



