ইইউ নির্বাচনের জন্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে: সিইসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

ইইউ নির্বাচনের জন্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে: সিইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সিইসি বলেন, আলোচনায় তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চেয়েছিলেন আমাদের পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নির্বাচনটা হবে সেখানে কীভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি? ভোটার তালিকার প্রস্তুতি থেকে শুরু করে, অন্যান্য যেসব প্রস্ততি আছে তার টাইমলাইন কী রকম হবে? আরও বলেছে-বাংলাদেশের এই অগ্রযাত্রায় তারা সাহায্য করতে ও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তারা চান- একটা গণতান্ত্রিক উত্তরণ হোক। এই পথে আমাদের

যত রকম সহায়তা দরকার তারা আমাদের দেবে এবং আমাদের সঙ্গে থাকবেন। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন লোক পাঠাবে। আমাদের প্রয়োজনীয় কী দরকার- তারপর নির্ধারণ হবে আমাদের কোথায় কোথায় সাহায্য করতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ প্রকাশ করেছে তারা পর্যবেক্ষণ হিসেবে থাকবে- আমরা যদি অনুরোধ করি। নাসির উদ্দিন বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি- কারণ আমরা সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য। আমাদের প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়ন বেশ খুশি। তবে রিফর্মের জন্য সময়টা কম হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে তারা। তারা জোর দিয়ে বলেছে- সংস্কার প্রক্রিয়া চালাতে হবে। রিফর্ম নিয়ে কথা হয়েছে। তবে আমি বলেছি সংবিধান অনুযায়ী ইসির যে স্বাধীনতা, সেটা

যেন নিশ্চিত থাকে- সেটা নিয়ে বলেছি। তাদের বলেছি আমরা এটা চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’