পুরোদমে চলছে প্যাভিলিয়ন, স্টল নির্মাণের কাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

পুরোদমে চলছে প্যাভিলিয়ন, স্টল নির্মাণের কাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলেই শোনা যাচ্ছে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকাঠুকির শব্দ। মাঠজুড়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী। প্যাভিলিয়ন আর স্টল নির্মাণের তোড়জোড়ই বলে দিচ্ছে বইমেলার সময় ঘনিয়ে এসেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা-২০২৫ ১ ফেব্রুয়ারি শুরু হবে। বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে প্রবেশ করতেই নিজের প্রকাশনার প্যাভিলিয়নের কাজ তদারকি করতে দেখা গেল অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথকে। তিনি বলেন, সারা বছর প্রকাশকরা অপেক্ষায় থাকেন কখন বইমেলা শুরু হবে। লেখক, প্রকাশক, পাঠকের এক মিলনমেলায় ভরে উঠে পুরো প্রাঙ্গণ। আমরা আশা করছি খুব ভালো বইমেলা

হবে এবার। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজসহ মেলামাঠের কাজের ৬০ ভাগ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বলা যায়। আরেকটু সামনে এগিয়ে যেতেই অবসরের প্যাভিলিয়নে ম্যানেজার মাসুদ রানার দেখা মিলে। তিনি বলেন, মেলায় স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ তুলনামূলক ধীরগতিতেই চলছে বলে মনে হয়। তবে সময় হাতে বেশি নেই। তাই আরও দ্রুতগতিতে কাজ সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি খুব ভালো একটি বইমেলার। এদিকে বইমেলার সোহরাওয়ার্দী অংশ ঘুরে দেখা যায়, বইমেলার বেশকিছু অংশে ইট বিছানো হয়েছে। তবে মেলা উদ্বোধনীর দিন পুরোপুরি গুছিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এখনো। এদিকে সোমবার সংস্কৃতি উপদেষ্টার সভাপতিত্বে বইমেলার সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে

সংশ্লিষ্ট সব দফতর, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার পুরো সময়ে সবকিছু কিভাবে দেখভাল করা হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে এ নিয়ে বিশদ আলোচনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়