বইমেলা ফেব্রুয়ারির আগে আয়োজনের সিদ্ধান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বইমেলা ফেব্রুয়ারির আগে আয়োজনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা এবার এগিয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কারণে নিরাপত্তা ও মানুষের আগ্রহ নিয়ে সমস্যা হতে পারে। এজন্য প্রকাশকেরা প্রস্তাব দিয়েছেন, আমরা যেন ডিসেম্বর-জানুয়ারির মধ্যে মেলা করি।” বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লিখিতভাবে মেলা কর্তৃপক্ষকে তিনটি সময়ের প্রস্তাব দিয়েছে। সেগুলো হলো: ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, অথবা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। প্রকাশকরা মনে করছেন ফেব্রুয়ারির পরে মেলা হলে এর আমেজ থাকবে না এবং আবহাওয়ার কারণে আয়োজন কঠিন হবে। মেলার মেয়াদ নিয়ে প্রকাশক সমিতি এবং

কিছু প্রকাশক পরামর্শ দিয়েছেন ১৫ দিনের আয়োজন করলে খরচ কমবে এবং মেলার কার্যক্রম আরও সফল হবে। বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ গণমাধ্যমকে বলেন, “ফেব্রুয়ারির পরে মেলা করলে আমেজ থাকবে না। মাসব্যাপী মেলারও প্রয়োজন নেই। পৃথিবীর কোথাও এত দীর্ঘ সময় বইমেলা হয় না।” ১৯৭২ সালে ভাষা দিবসে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই বিক্রি দিয়ে বইমেলার সূচনা হয়। ১৯৭৭ সালে মুক্তধারাসহ আরও প্রকাশক যুক্ত হয়ে বইমেলার ধারাবাহিকতা স্থাপন করেন। বর্তমানে মেলা বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস ​‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি রাফিনিয়ার জোড়া গোল, ফেয়েনুর্দকে বিধ্বস্ত করে বার্সেলোনার দুর্দান্ত সূচনা অস্ট্রেলিয়া ও ভারত সফরের ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো ও এস্তেভাও ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ