১৮-এর নির্বাচনে অনিয়ম আমরা চাইনি, প্রশাসনের অতিউৎসাহীরা করেছে: সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ January, ২০২৬

১৮-এর নির্বাচনে অনিয়ম আমরা চাইনি, প্রশাসনের অতিউৎসাহীরা করেছে: সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ January, ২০২৬ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়মের কথা স্বীকার করলেও এর দায় প্রশাসনের ওপর চাপিয়েছেন তাঁর ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওই নির্বাচনে আওয়ামী লীগের জয়ের জন্য কোনো কারচুপির প্রয়োজন ছিল না, প্রশাসনের কিছু অতিউৎসাহী কর্মকর্তা নিজ দায়িত্বে এসব ঘটিয়েছিলেন। প্রশাসনের দায়: ২০১৮ সালের নির্বাচনে অনিয়মের জন্য প্রশাসনের ‘অতিউৎসাহী’ কর্মকর্তাদের দায়ী করেছেন জয়। দলীয় অবস্থান: তিনি দাবি করেন, অনিয়মের ঘটনায় তিনি এবং শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। জরিপের ফলাফল: জয়ের দাবি, নির্বাচনের আগেই তাদের নিজস্ব ও মার্কিন জরিপে আওয়ামী লীগের বিপুল জয়ের আভাস ছিল। ২০২৪

নির্বাচন: সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে কোনো কারচুপি হয়নি, বিএনপি নির্বাচন বর্জন করায় তা একতরফা মনে হতে পারে। পর্যবেক্ষকদের ভূমিকা: বর্তমানে প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা ব্যালট বাক্স ভর্তির অভিযোগ উঠলেও বিদেশি পর্যবেক্ষকরা কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের মুখোমুখি হয়ে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে বিগত নির্বাচনগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক যখন ২০১৮ সালের নির্বাচনে ‘রাতের ভোট’ ও নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন তোলেন, তখন জয় বলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য কোনো অনিয়মের দরকার ছিল না। জয় বলেন, “২০১৮ সালের নির্বাচনের আগে আমাদের জরিপ এবং আমেরিকানদের জনমত জরিপ—উভয়েই দেখাচ্ছিল যে আওয়ামী লীগ

বিপুল ব্যবধানে জয়লাভ করবে। আমরা কেউ কোনো অনিয়ম চাইনি।” প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, “প্রশাসনের কিছু লোক অতিউৎসাহী হয়ে নিজেদের কাঁধে এই দায়িত্ব (অনিয়ম করার) তুলে নিয়েছিল। দলীয় দিক থেকে আমি এবং আমার মা (শেখ হাসিনা) এতে অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম। আমরা একটি পরিচ্ছন্ন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা এমনিতেই জিততাম।” নিজের পরিচালিত জরিপের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ১৬০টি আসনে জরিপ চালিয়ে দেখা গিয়েছিল যে আওয়ামী লীগের জয়ের ন্যূনতম ব্যবধান হবে ৩০ শতাংশ। তাই কারচুপির কোনো যৌক্তিক কারণ ছিল না। ২০২৪ সালের নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেতিবাচক প্রতিবেদনের জবাবে জয় দাবি করেন, ২০২৪ সালে কোনো ‘রিগিং’ বা কারচুপি হয়নি। বিরোধী দল নির্বাচনে অংশ

না নেওয়ায় পরিস্থিতি এমন হয়েছে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ছিল—এমন অভিযোগও তিনি নাকচ করে দেন। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, এখন যখন প্রধান রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করা হচ্ছে এবং অনিয়মের নতুন প্রমাণ মিলছে, তখন ২০১৮ বা ২০২৪ নিয়ে সরব থাকা পর্যবেক্ষকরা কেন নিশ্চুপ ভূমিকা পালন করছেন?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের