মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

মল্লিকার বিয়েতে সিঁদুর পরে দেবশ্রী, বিয়ের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
টালিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আমন্ত্রণে অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। সবুজ রঙের ভারি কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গলায় সোনালি গহনা, কপালে টিপ, হাত খোপা ও কপালে সিঁদুর। এই সাজে বন্ধুর বিয়েতে যান অভিনেত্রী। এতেই শুরু হয় গুঞ্জন। এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাকে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি চুপিচুপি বিয়ে সারলেন শুভশ্রীর দিদি? এ বিষয়ে অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানালেন। সত্যটা প্রকাশ্যে আনলেন দেবশ্রী— আমি ডিভোর্সি, বিধবা নই। প্রথম বিয়ে হয়েছিল অনেক আগে। রয়েছে এক পুত্রসন্তান। এখন তিনি বিদেশে পড়াশোনা করছেন। বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবশ্রী। কিন্তু সে সম্পর্ক খুব একটা

সুখকর হয়নি। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পাঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তারা। এবার দেবশ্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দেবশ্রী? তিনি বলেন, মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম, তার সঙ্গে সিঁদুরটা মানানসই ছিল। সেটি না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই পরেছি। দেবশ্রী বলেন, আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখনো বেঁচে আছে। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি?

আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে। তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে রেখাও একসময় জানিয়েছিলেন— তিনি যে ধরনের সাজগোজ করেন, তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন। যদিও দেবশ্রীর মতে, আজকাল লোকের কৌতূহল বড্ড বেশি। তার কোনো পরিচিত এভাবে এলে তিনি হয়তো প্রশ্নও করতেন না। কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু দেবশ্রীর জীবনে কি সত্যিই নতুন কেউ এসেছেন? এমন প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, তেমন কোনো বিষয় নেই। আপাতত বিয়ের কথাও ভাবছেন না তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল