ভঙ্গুর দল নিয়েও রংপুরকে হারাল রাজশাহী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

ভঙ্গুর দল নিয়েও রংপুরকে হারাল রাজশাহী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
পারিশ্রমিক বিতর্কে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। বিসিবির বিশেষ অনুমোদনে দেশি ক্রিকেটারদের নিয়ে কোন রকম একাদশ গড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদরা। ওই ম্যাচেও শক্তিশালী রংপুরকে ২ রানে হারিয়েছে রাজশাহী। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের ১০ম ম্যাচে দ্বিতীয় হার। মজার বিষয় হচ্ছে- দুই ম্যাচেই রাজশাহীর কাছে হেরেছে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলা নুরুল হাসানের সোহানের রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে দুর্বার রাজশাহী। টপ অর্ডারে জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক রান পাননি। মিডল অর্ডারে মৃত্যুঞ্জয় ও ইয়াসির রাব্বি ব্যর্থ হন। লোয়ারে আকবর আলী

১৯ ও সানজামুল ইসলাম ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলে একশ’ ছাড়ানো পুঁজি এনে দেন রাজশাহীকে। জবাব দিতে নেমে রংপুর ২৯ রানে ৫ উইকেট হারায়। ৪৯ রানে দলটির ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ও রাকিবুল হাসান মিলে দলকে জয়ের আশা দেখান। রাকিবুল ২০ রান করে ফিরে যান। সাইফউদ্দিন খেলেন হার না মানা ৩১ বলে ৫২ রানের ইনিংস। ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। জয়ের জন্য রংপুরের শেষ ওভারে ২৫ রান দরকার ছিল। সাইফউদ্দিন পরপর দুই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন। কিন্তু পরের দুই বলে রান নিতে পারেননি। পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মেরে

হারের ব্যবধান কমান তিনি। রাজশাহী ১১ ম্যাচে ৫ জয় পেয়েছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার সুযোগ এখনো টিকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত