কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ July, ২০২৬

কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ July, ২০২৬ |
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। চোটের কারণে দলের প্রধান গোলস্কোরার জোহান মাঞ্জাম্বিকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে তাদের। শুক্রবার সুইস কোচ মুরাত ইয়াকিন এই খবর নিশ্চিত করেছেন। ৩ গোল ও ২ অ্যাসিস্ট করা এই মিডফিল্ডার কলম্বিয়ার বিপক্ষে শেষ ১৬-র ম্যাচেও খেলতে পারেননি। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে, যেখানে টুর্নামেন্ট জুড়ে ক্যাম্প করায় আবহাওয়া ও কন্ডিশনের বাড়তি সুবিধা পেতে পারে আর্জেন্টিনা। তবে কন্ডিশন কিংবা ফুটবলার না থাকার বিষয়টি নিয়ে কোনো অজুহাত দিতে রাজি নন সুইস অধিনায়ক গ্রানিত জাকা। সান্ডারল্যান্ডের এই ৩৩ বছর বয়সী মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে আবহাওয়া কেমন থাকবে, তা

নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। মাঠে সেরাটা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে ওঠা সুইজারল্যান্ড এবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চোখ রাখছে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে সামলানোর বিষয়ে কোচ মুরাত ইয়াকিন বলেন, মেসিকে আটকানোর সেরা উপায় হলো বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা। পুরো দল হিসেবে খেলে এবং আর্জেন্টিনাকে ওপর থেকে চেপে ধরে (হাই প্রেস) ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে অতিরিক্ত সময়ের লড়াইয়ে হেরে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। তবে জাকা এটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন না। সমর্থকদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের ঘাম ঝরাতে হবে এবং নিজেদের সবটুকু উজাড়

করে দিতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান