ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ
‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল
পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল
যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২
যুক্তরাষ্ট্রের টেনেসির একটি হাই স্কুলে গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হতাহত করেছেন এক কিশোর। পরে ওই কিশোর নিজেও আত্মহত্যা করেছে।
বুধবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
ন্যাশভিল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, অ্যান্টিওক হাই স্কুলের ক্যাফেটেরিয়ার ভেতরে ঢুকে ১৭ বছর বয়সি ওই শিক্ষার্থী বেশ কয়েকটি গুলি চালায়। এতে ১৬ বছর বয়সি এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ১৭ বছর বয়সি আরেক শিক্ষার্থী হাতে গুলি লেগে আহত হয়। এছাড়া হামলাকারী ওই কিশোর নিজেও আত্মহত্যা করে।
পুলিশ গুলি চালানো কিশোরকে শনাক্ত করেছে। তার নাম সলোমন হেন্ডারসন। নিহত কিশোরীর নাম জোসেলিন কোরিয়া
এসকালান্টে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ন্যাশভিল পুলিশের প্রধান জন ড্রেক বলেন, বন্দুকধারী শিক্ষার্থী সকালে বাসে করে স্কুলে আসে। বেলা ১১টার দিকে বিশ্রামরুমে যায়। সেখান থেকে অস্ত্র নিয়ে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করে এবং কয়েকটি গুলি চালায়। গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানিয়েছে যে তারা বন্দুকধারীর সাথে সম্পর্কিত ‘অত্যন্ত উদ্বেগজনক’ অনলাইন লেখা এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পর্যালোচনা করছে। এদিকে এক সংবাদ সম্মেলনে মেট্রো ন্যাশভিল পাবলিক স্কুলের পরিচালক অ্যাড্রিয়েন ব্যাটল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।