গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করেছেন তারা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে আহত ও মৃতদেহ উদ্ধারের জন্য কিছু এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চলের

ফিলাডেলফি করিডোরের কাছে। প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!