সুপ্রিম কোর্টের সামনেই দুই বিচারপতিকে গুলি করে হত্যা, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

সুপ্রিম কোর্টের সামনেই দুই বিচারপতিকে গুলি করে হত্যা, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
ইরানের সর্বোচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট) সামনেই এক বন্দুকধারীর গুলিতে দুই প্রবীণ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার সকালে তেহরানে সুপ্রিম কোর্টের সামনের ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা। প্রতিবেদন অনুযায়ী, গুলিতে দুই বিচারপতিই ঘটনাস্থলে প্রাণ হারান এবং আরও দুজন আহত হন। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে নিহত বিচারপতিদ্বয়ের ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া বিপ্লবী বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত বিচারপতিরা হলেন- বিচারপতি হোজ্জাত আল-ইসলাম রেজিনি এবং বিচারপতি হোজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। উভয়েই তেহরানের বিভিন্ন বিচারিক শাখার দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে

আরও জানানো হয়েছে, নিহত দুই বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ হামলাকে বিচার বিভাগীয় সিস্টেমের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলার বিচার এই দুই বিচারপতির আদালতে ছিল না এবং তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এদিকে এ হামলার ঘটনায় আরও একজন বিচারক এবং একজন দেহরক্ষী আহত হয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে জানা গেছে। আহত বিচারক এবং তার দেহরক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মূল সন্দেহভাজন বন্দুকধারী ঘটনার পরপরই আত্মহত্যা করলেও, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও আটক

করার জন্য তদন্ত শুরু হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী বন্দুকধারীর সন্দেহভাজন সহযোগীদের শনাক্ত করতে এবং ঘটনার পুরো পরিকল্পনার পেছনে থাকা শক্তিগুলোকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে