ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় প্রাণ হারিয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখযুদ্ধে নিহত হওয়ার খবর আসে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তৎপর হয় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, এখনও যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, আজ পর্যন্ত, আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়র কাজ করার

ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে ৯৬ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৮ ভারতীয় এখনো যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ১২ ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন। গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় ভারতীয়দের ‘ছেড়ে’ দেওয়ার অনুরোধ জানান। গত অক্টোবরে কাজান ব্রিকস সম্মেলনে বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আবারও কথা বলেন মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে