বাফার জোনে ইসরাইলের অবস্থান ‘অপরিণামদর্শী পদক্ষেপ’: কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

বাফার জোনে ইসরাইলের অবস্থান ‘অপরিণামদর্শী পদক্ষেপ’: কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল-থানি। সিরিয়ার নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অবিলম্বে ইসরাইলকে বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। এতে বলা হয়েছে, দামেস্কে এক গুরুত্বপূর্ণ সফরে কাতারের প্রধানমন্ত্রী সিরিয়ার সাথে সীমান্তবর্তী বাফার জোন থেকে ইসরাইলকে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ইসরাইলি সেনারা বাশার আল-আসাদের পতনের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই অঞ্চলে প্রবেশ করে। কাতার এটিকে ‘অপরিণামদর্শী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। আহমেদ আল-শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আল-থানি বলেন, ‘বাফার জোন দখল ইসরাইলি দখলদারিত্বের একটি বিপজ্জনক

পদক্ষেপ। আমরা তাদের অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই।’ আল-থানি আরও বলেন, ‘সিরিয়ার প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে কাতার সবসময় পাশে থাকবে’। কাতারের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা সিরিয়ার অবকাঠামো পুনরুদ্ধারে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করব এবং বিদ্যুৎ খাতে সাহায্য করব’। এছাড়া কাতারের শীর্ষনেতা ঘোষণা করেন, ‘কাতার সিরিয়াকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, যা ধাপে ধাপে বাড়ানো হবে’। ‘আমরা আমাদের সিরিয়ান ভাইদের সঙ্গে ভবিষ্যত অংশীদারিত্বের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি’। এই ঘোষণাগুলো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে কাতারের ইতিবাচক ভূমিকা এবং সংকট নিরসনে তাদের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ইসরাইল-সিরিয়া সীমান্তে ২৩৫ বর্গ-কিলোমিটারের বাফার জোনটি ১৯৭৪ সালে ইসরাইল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত

হয়েছিল, যা ইয়োম কিপপুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে। এই অঞ্চলটি ইউএনডিওএফ নামে পরিচিত একটি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী দ্বারা টহল দেওয়া হয়, জাতিসংঘ সোমবার এরইমধ্যে ইসরাইলকে সতর্ক করে বলেছে এটি সিরিয়ার সাথে ১৯৭৩ সালের যুদ্ধের সমাপ্তি ৫০ বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করছে। ইসরাইল দাবি করেছে, তারা সিরিয়ার সংঘাতে জড়িত হবে না এবং ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাফার জোন দখল একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং এটি শুধুমাত্র তার নিরাপত্তা রক্ষার জন্য সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে। এর আগেও সিরিয়া সীমান্তের বাফার জোনে ইসরাইলের সামরিক অবস্থান ও দখলের নিন্দা জানিয়েছে কাতার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান