যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে গাজা সিটি, মধ্য গাজা ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে পৃথক হামলায় তারা নিহত হন। সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল এক বিবৃতিতে বলেন, বুধবার রাতে নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ২১ শিশু রয়েছে এবং ২৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। মুখপাত্র বলেন, গাজা সিটিতে বিমান হামলায় ৬৬ জন, মধ্য গাজা উপত্যকায় চারজন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানায়, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায়

২০ ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ব্যাপক বিমান হামলা চালায়। গাজা সিটির রিমাল এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। গাজা সিটিতে তৃতীয় হামলায় আল-দারাজ এলাকার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেজাইয়া এলাকার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একটি ছোট মেয়েও নিহত হয়েছে। এছাড়াও গাজা সিটির সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে

আনাদুলো খবরে বলা হয়, গাজা সিটির পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তেল আল-হাওয়া, জেইতুন এবং আল-সাবরা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ভারী গোলাবর্ষণের খবর দিয়েছে। গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি প্রাণঘাতী হামলার অবসানে বুধবার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, তিন ধাপের এই চুক্তি রবিবার থেকে কার্যকর হবে। চুক্তির মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং টেকসই শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৪৬,৮০০ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১০ হাজারেরও বেশি আহত হয়।

যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান