ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যা থাকছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৫

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যা থাকছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৫ |
সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসবেন। এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হবে এবং ট্রাম্প–ভ্যান্স প্রশাসনের সূচনা হবে। ট্রাম্পের এই দ্বিতীয় অভিষেকের দিন শুরু হবে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক সেন্ট জনস চার্চে প্রার্থনা দিয়ে। এরপর হোয়াইট হাউসে চা পানের আয়োজন থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, মূল অনুষ্ঠানটি হবে ক্যাপিটল হিল ভবনের পশ্চিম লনে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে থেকে সংগীত পরিবেশনা এবং উদ্বোধনী বক্তব্য শুরু হবে। এরপর ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন। শপথগ্রহণের পর ট্রাম্প তার নতুন প্রশাসনের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরবেন।

এরপর তিনি ক্যাপিটল ভবনের প্রেসিডেন্টস রুমে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন এবং কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দিনের শেষে, ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাতে তিনটি আনুষ্ঠানিক বল অনুষ্ঠানে ট্রাম্প বক্তব্য দেবেন। শপথ অনুষ্ঠান শপথগ্রহণ অনুষ্ঠান হলো প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের একটি আনুষ্ঠানিকতা। এর মূল অংশ হলো নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ। শপথবাক্যে প্রেসিডেন্ট বলেন— ‘আমি আন্তরিকভাবে শপথ করছি যে, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং আমার সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ, রক্ষা ও প্রতিপালন করব।’ এই শপথ নেওয়ার মাধ্যমে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ২ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। উপস্থিত

থাকবেন কংগ্রেসের সদস্য, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও থাকবেন। তবে মিশেল ওবামা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড। তিনি ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গেয়ে শপথ গ্রহণের মঞ্চে শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি, আমেরিকান ডিসকো গ্রুপ দ্য ভিলেজ পিপল এবং কান্ট্রি সংগীতশিল্পী লি গ্রিনউডও উপস্থিত থাকবেন। আমেরিকান ডিসকো গ্রুপ ভিলেজ পিপল তাদের জনপ্রিয় গান ‘YMCA’ পরিবেশন করবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় এ গান ব্যবহৃত হয়েছিল। অনুষ্ঠান দেখা যাবে যেভাবে উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এ কারণে টিকেটের চাহিদা থাকে ব্যাপক। এই

টিকেটগুলো অমূল্য! কংগ্রেস সদস্যরা অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সংখ্যক টিকেট পান, যা তারা তাদের ভোটারদের মধ্যে বিতরণ করতে পারেন। এ টিকেটগুলো বিনামূল্যে দেওয়া হয়, তবে পাওয়া বেশ কঠিন। আমেরিকানরা সরাসরি তাদের কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগ করে টিকেট পেতে পারেন। যারা সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন না, তাদের জন্য হোয়াইট হাউস এবং অন্যান্য প্ল্যাটফর্ম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে। ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক উত্তেজনা ও ঐতিহাসিকতার একটি মিশ্রণ রয়েছে। এটি কেবল ক্ষমতা হস্তান্তরের একটি আয়োজন নয়, বরং আমেরিকার ভবিষ্যতের দিকনির্দেশক এক নতুন অধ্যায়ের সূচনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়