জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
মনীষা কৈরালা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন সমস্তধরনের লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যাপারে, বিশেষ করে ‘ভালোবাসা’ নিয়ে কথা বললেন হীরামান্ডি অভিনেত্রী। জীবনে বর্তমানে কোনো সঙ্গী আছে কিনা, জিজ্ঞাসা করা হলে, মনীষার কাছ থেকে জবাব এল, তিনি অবাক হযন এটা ভেবে যে, লোকেরা কীভাবে ধরে নিতে পারে যে তার কোনো সঙ্গী নেই। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মনীষা। জীবনে একজন সঙ্গীকে ‘মিস করা’র বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যার পরে তিনি তার প্রেমের জীবন সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছিলেন। মনীষা বলেন, ‘কে বলেছে আমার নেই (লাইফ পার্টনার)? হ্যাঁ এবং না, কারণ আমি কে এবং আমি

নিজে কীভাবে জীবন কাটাতে চাই, তা আমি জানি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না। মনীষা আরও বলেন, ‘জীবনে যদি সঙ্গী আসার হয়, আসবেই। জীবন পরিপূর্ণ করার জন্য কাওকে খোঁজার দরকার নেই। বরং দুটো মানুষের মিল হলেই তারা একই সরলরেখায় চলবে। আমি এখন যে জীবন আমার আছে, তা নিয়ে খুশি। আমি এখানে নিজের স্বাধীনতা, ভালোলাগা এবং পরিপূর্ণতার অনুভূতি

পাই। আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’ ২০১০ সালের ১৯ জুন, মনীষা কৈরালা কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। ২ বছর পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই বছরই অভিনেত্রীর ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে অভিনয় করে মন জয় করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর