মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে তারা কাজ করে আসছিল। অভিযানে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারার অধীনে

অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২ জন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!