ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দেড়টার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। 'যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন' বলে ঘোষণা দিয়েছেন তারা।
এসময় তাদেরকে 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'বিডিআর না বিজিবি, বিডিআর বিডিআর' ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বিডিআর পরিবারের সাথে একাত্মতা পোষণ করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজার আলিয়া
মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



