নভেম্বরে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’, জানেই না বাংলাদেশ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫
     ১০:০৮ পূর্বাহ্ণ

নভেম্বরে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’, জানেই না বাংলাদেশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ১০:০৮ 150 ভিউ
তিন দফা পিছিয়ে এ বছর ১৪ মার্চ পাকিস্তানে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ এশীয় (এসএ) গেমস। এই সময়েও গেমস আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) আগামী নভেম্বরে গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। গত বছর ৩০ নভেম্বর পিওএ’র প্রেসিডেন্ট আবিদ কাদরি গিলানির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ওয়েবসাইটেও এই খবর জানানো হয়। তবে পিওএ’র এই সিদ্ধান্তের কথা জানে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এম শামছ এ খানের কথায়, ‘তারা (পিওএ) নিজেদের মধ্যে সভা করেছে, কাউকে জানায়নি।’ ২০১৯ সালের ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে গেমসের শেষদিনে পরবর্তী আসরের আয়োজক হিসাবে পিওএ’র

তৎকালীন প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) সৈয়দ আরিফ হাসানের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। চার বছর পর ২০২৩ সালের মার্চে গেমস আয়োজনের জন্য লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা ও শিয়ালকোটে গেমসের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই বছর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় পাকিস্তানে। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন হওয়ার পর সেদেশের এসএ গেমসের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দীর্ঘদিন অপেক্ষার পর ফের গেমস নিয়ে আলোচনায় পাকিস্তান। তবে অনিশ্চয়তা কাটেনি। পাকিস্তানের ট্রিবিউন ডটকমের মতে, গেমস আয়োজনের জন্য সরকারের কাছে ৪০০ মিলিয়ন রুপির বাজেট দিয়েছিল পিওএ, যা বাতিল করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?