সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
ঘন কুয়াশার কারণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি যাত্রী। রবিবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ করে। মালয়েশিয়া থেকে বাংলাদেশগামী এই বিমানের যাত্রীরা বর্তমানে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন বাংলাদেশি যাত্রীরা। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রবিবার রাত ১০টায় মালোন্দ এয়ারের ফ্লাইট ছাড়ার কথা থাকলেও সঠিক সময়ে ছাড়তে পারেনি। পরে সেখান থেকে ১ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে যাত্রা করে সেটি। ভোর ৩ টার দিকে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির।

কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বিমানের যাত্রীরা কলকাতা বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে আটকা রয়েছেন। যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ মালিন্দো এয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পায়নি। বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী-শিশু ও অসুস্থ রোগীও রয়েছেন। পরে মানবিক দিক বিবেচনায় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পয়েন্টে বিমানের যাত্রীদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কয়েকজন বলেছেন, তারা মালিন্দো এয়ারের কুয়ালালামপুরের হেড অফিস এবং ভারতীয় অফিসেও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু বিমান সংস্থাটির সঙ্গে তারা কোনও যোগাযোগ করতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ