নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তিনি। টিউলিপ যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন, গণমাধ্যমে তার আর্থিক বিষয় এবং পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি লেখেন, “আমি স্পষ্ট করতে চাই যে আমি কোনো অন্যায় করিনি। তবে সন্দেহ দূর করতে চাই সত্য প্রতিষ্ঠার জন্য স্বাধীন তদন্ত হোক।” ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০০৪ সালে লন্ডনের কিং’স

ক্রস এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাট টিউলিপকে উপহার দেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রেকর্ড অনুযায়ী, ফ্ল্যাটটি ২০০১ সালে মাত্র ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়, যা একই সময়ে আশপাশের ফ্ল্যাটের বাজারমূল্যের তুলনায় অনেক কম। টিউলিপ উপহার পাওয়া এই ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন এবং বর্তমানে এটি ভাড়া দিয়ে বছরে ৯০ হাজার পাউন্ড আয় করেন। তবে নির্বাচনী হলফনামায় ফ্ল্যাটটির কোনো উল্লেখ করেননি তিনি। ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে যুক্তরাজ্যের টরি এমপিরা দাবি করেছেন, টিউলিপ যদি অভিযোগের গ্রহণযোগ্য ব্যাখ্যা না দিতে পারেন, তবে তাকে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। বর্তমানে বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই