মেয়েদের ফুটবল লিগে পুল প্রথা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৫

মেয়েদের ফুটবল লিগে পুল প্রথা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৫ |
মেয়েদের ফুটবল লিগে আবাহনী ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি করপোরেট ক্লাব প্রতিবছর শক্তিশালী দল গঠন করে শিরোপা নিয়ে যায়। সেই ধারার পরিবর্তন আনতে প্রথমবারের মতো এবার পুল প্রথা চালু করতে চায় বাফুফে। ফিফার নির্দেশনা অনুযায়ী দীর্ঘমেয়াদি লিগের জন্য মাসে ১০ লাখ টাকা করে চাইছে ক্লাবগুলো। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মেয়েদের লিগ নিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছে বাফুফে। রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে দেশের অন্যতম শীর্ষ ক্লাব কিংস, আবাহনী কিংবা মোহামেডানের কর্তারা ছিলেন না। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় টানা দুবার

সেরার তকমা জিতেছে বাংলাদেশ। কিন্তু সেই দেশের মেয়েদের ঘরোয়া আসরের করুণ দশা। বারবার মনোন্নয়নের চেষ্টা করেও পারেনি কর্তৃপক্ষ। তাই এবার প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের পাশাপাশি গত লিগে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে সভায় বসেন বাফুফের কর্তারা। সভা শেষে জানা গেছে, ক্লাবগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের পুল করার বিষয়টি ওঠে। এতে দলগুলো প্রায় সমশক্তির এবং প্রতিদ্বন্দ্বিতার মান বাড়বে বলে মনে করেন তারা। আগে মেয়েদের লিগ সাধারণত এক-দেড় মাসের মধ্যেই শেষ হয়ে যেত। খেলোয়াড়রা মাত্র সাত-আটটি ম্যাচ খেলার সুযোগ পেতেন। ফিফার নির্দেশনায় আসন্ন লিগের কলেবর বাড়াতে চায় বাফুফে। জানা গেছে, ফিফার স্বীকৃতি পেতে হলে লিগের দৈর্ঘ্য ছয় মাস এবং ৯০ ম্যাচ হতে হবে। আর এতেই বাধে

বিপত্তি। দীর্ঘমেয়াদি লিগের জন্য ক্লাবগুলো বাফুফের কাছে মাসে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য চেয়েছে। সভা শেষে রহমতগঞ্জের সভাপতি হাজী টিপু সুলতান বলেন, ‘একটি ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, যাতে প্রতি মাসে ক্লাবগুলোকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। অন্য ক্লাবগুলোরও এতে সায় রয়েছে। আর্থিক সহায়তা না পেলে দীর্ঘমেয়াদি লিগ খেলা সম্ভব নয়।’ জানা গেছে, মতবিনিময় সভায় পেশাদার লিগের ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হলেও লিগ কমিটির চেয়ারম্যান এ বিষয়ে অবগত ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে দম্ভোক্তি করে মহিলা ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার যুক্তি দেখান, ‘আমি দেশের শীর্ষ ১০টি ক্লাবকে ডেকেছি। কোনো কমিটির অধীনে ক্লাবকে ডাকা হয়নি। এটা সম্পূর্ণ ক্লাবগুলোর এখতিয়ার

বা স্বাধীনতা কোন খেলা খেলবে কী খেলবে না।’ কিরণ এমন মন্তব্য করলেও সাধারণ সম্পাদকের চিঠিতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অংশগ্রহণকারী সব ক্লাবের বিষয়টি উল্লেখ ছিল। মোহামেডান ক্লাবের দাবি, তারা নারী দল গঠনের আগ্রহী হলেও মতবিনিয়ম সভায় অংশ নেওয়ার কোনো চিঠি তারা পায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?