দিনদুপুরে সাগরপথে ঢুকছে ৩৬ রোহিঙ্গা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

দিনদুপুরে সাগরপথে ঢুকছে ৩৬ রোহিঙ্গা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
মাছ ধরার বোটে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করলো নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইল ঘাট এলাকা দিয়ে প্রবেশ করে। তাঁরা এখন বিজিবির হেফাজতে রয়েছে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বিজিবি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, 'মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবপশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরো একটা রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে। চার দিন সাগরে ভাসমান থাকা মোঃ আলম জানান "আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে "মগ

বাগি "আরকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে গত পাঁচদিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ার একটি ট্রলার টেনে নিয়ে আমাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। একই এলাকার রোহিঙ্গা জাহের আলম জানান, আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোরপূর্বক ভাবে ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছে। এবং রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। যদি মগ বাগির দলে যোগ না দিলে রোহিঙ্গাদের উপর অমানুষিক নির্যাতন চালাই।মূলত রোহিঙ্গাদের ব্যবহার করতেছে আরাকান আর্মি। যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে তাই বাংলাদেশে চলে আসি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন বলেন,

'রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।' টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, 'সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল