ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫
     ১১:০৪ অপরাহ্ণ

ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ১১:০৪ 168 ভিউ
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের একটি ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখা প্রকাশিত হয়েছে। সামজিক যোগযোগ মাধ্যমে গত দুই দিন এমন একটি ভিডিও প্রকাশ করা হলেও কোথার এলইডি সাইনবোর্ডে লেখাটি প্রচারিত হয়েছে তা ছিল অজানা। এ নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুকে পটুয়াখালী জেলা ছাত্ররীগকে ধন্যবাদ জানিয়ে পোষ্ট করা হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা কর্মীরাও ভিডিওটি ফেইবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। অনুসন্ধানে জানাযায়, গত ৩ জানুয়ারী সন্ধ্যার পর পটুয়াখালী শহরের সদর রোডস্থ আজাদ ফার্মেসীর এলইডি সাইনবোর্ডে ‘ ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ এই লেখাটি প্রচারিত হয়। তবে মালিক পক্ষের

নজরে বিষয়টি আসলে সাইবোর্ড এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় হয়। কিন্তু এরই মধ্যে সাইন বোর্ডে লেখা প্রকাশিত হওয়া অবস্থায় করা ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তবে প্রকাশিত ভিডিওতে শুধু এলইডি সাইনবোর্ড দেখা যাওয়ায় ঠিক বোঝা যাচ্ছিল্লানা এটি কোথায় প্রকাশিত হয়েছে। গত দুই দিনের অনুসন্ধানে প্রকাশিত সাইবোর্ড এর আশ পাশের ছবি বিশ্লেষন করে বেশ কিছু বিষয়ের সাথে মিল পাওয়া যায়। দেখা যায় আজাদ ফামের্সীর মূল সাইবোর্ড এর উপরে লম্বা লম্বি ভাবে একটি এলইডি সাইবোর্ড লাগানো হয়েছে, আর সেখানেই ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে লেখাটি প্রকাশিত হয়েছে। সাইবোর্ড এর ভিডিও সামাজিক যোগমে মাধ্যমে শেয়ার করছেন ছাত্রলীগের অধিকাংশ নেতারা। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির

হাসান আরিফ তার ফেইসবুকে ভিডিও প্রকাশ করে লিখেছেন ‘আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।’ একই ভাবে বাংলাদেশ ছাত্ররীগের ফেইসবুক পেইজেও ভিডিওটি পোষ্ট করে লেখা হয়েছে শুভ জন্মদিন ইতিহাস আর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ পটুয়াখালী জেলা ছাত্রলীগ। তবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সাইবোর্ডে ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা প্রচারিত হলেও কিভাবে এটি প্রকাশ হয়েছে সে বিষয়ে ষ্পষ্ট করে কিছুই বলথে পারছে না আজাদ ফার্মেসী কর্তৃপক্ষ। ফামের্সী মালিক ইসতিয়াক আহম্মেদ রাহাত বলেন, ‘এটি ওয়াইফাই দিয়ে পাসওয়ার্ড এর মাধ্যমে লেখা দেয়া হয়। ধারনা করছি পাসওয়ার্ড হ্যাক করে কোন একটি পক্ষ এই কাজটি করেছে। তবে আমরা যাদের কাছ থেকে সাইবোর্ড তৈরী করিয়েছি এ বিষয় তাদের সাথে কথা

বলছি।’ এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ জানান, সামজিক যোগযোগ মাধ্যমে এমন একটি বিষয় আমাদের নজরে এসেছে তবে এটি কোথায় প্রকাশিত হয়েছে তা জানতে পারিনি। আমরা এ নিয়ে কাজ করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ