ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
উত্তরায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজধানীর উত্তরা, কামারপাড়া, আবদুল্লাহপুর ও উত্তরা ১০ নম্বর সেক্টরসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম পাড় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ–মিছিল ও শোভাযাত্রা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।



