উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ সকালে ১৭৫ যাত্রী, ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এই উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জে-হোপ । তিনি ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। এই কে-পপ তারকা হোপ ব্রিজ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অনুদান দিয়েছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেজু উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে জে-হোপ জানায় 'দুর্ঘটনার খবর শুনে, আমি যতটা সম্ভব শোকাহত পরিবারগুলোকে

সাহায্য করতে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও শান্ত্বনা জানাই।' হোপ ব্রিজের মহাসচিব শিন হুন বলেছেন, 'শোকাহত পরিবারের জন্য জে-হোপের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। জে-হোপের এই অনুদান যেন শোকাহত পরিবারগুলোর কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়া হয়—তা নিশ্চিত করকে যথাসাধ্য চেষ্টা করব।' এর আগে, বিটিএস সদস্য কিম তাইহিউং ওরফে ভি-এর জন্মদিনে সঙ্গীত সংস্থা বিগহিট ঘোষণা করেছিল, এই দুঃখজনক ঘটনার কারণে কোনো জন্মদিনে কোনো আয়োজন থাকবে না। তারা লিখেছে, 'আমরা সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা জানাতে চাই, ভি-এর জন্মদিনে যেসব আয়োজন নির্ধারিত ছিল আজ (৩০ ডিসেম্বর) তা হবে না।' ইয়োনহাপ নিউজ

এজেন্সি জানিয়েছে, গত রোববার সকালে জেজু এয়ারের একটি যাত্রীবাহী জেট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিস্ফোরিত হয়। এর ল্যান্ডিং গিয়ার মোতায়েন না থাকায়, উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়, মাটিতে স্কিডিং করে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত করে। পরে উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বেস্ফোরিতন হয়। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল