‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে সিক্যুয়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

‘স্কুইড গেম টু’-এ তোলপাড় সারাবিশ্ব, আসছে সিক্যুয়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
নতুন বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম টু’। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা যায়। ভাগ্যবদল আর মৃত্যুর খেলায় আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় করে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এ আবিষ্কার। আগামীতে ‘স্কুইড গেম থ্রি’ নিয়ে আসছে নেটফ্লিক্স। প্রতিশোধের আগুন নিয়ে প্লেয়ার নম্বর ৪৫৬ আবার ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এ খেলা বন্ধ করতে? নাকি আবার মৃত্যুর কোলে ঢলে পড়বেন অসংখ্য নিরীহ মানুষ! বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজির গল্পগুলো ঠিক এমনই— জীবনের বিনিময়ে ভাগ্যবদলের খেলা। এখন সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে তোলপাড় চলছে সারাবিশ্বে; সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙছে নেটফ্লিক্স।

স্কুইড গেমের চলমান ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিল সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১.৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। গত বছর ২৬ ডিসেম্বর মুক্তি পায় ‘স্কুইড গেম-টু। আর

প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!