ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস
তাসকিন আহমেদ যে অসাধারণ ছন্দে আছেন সেই ছাপই যেন রাখলেন। বিপিএলে তিনি নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ডানহাতি পেসার একাই নিয়েছেন ৭টি উইকেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। এটাই এখন বিপিএলের সেরা বোলিং ফিগার।
এতে ভেঙে গেল পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের পুরানো রেকর্ড। ২০২০ সালে আমির খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার সাজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে ২০২৩ সালে মালয়েশিয়ার এই বোলার ৮ রানে নেন ৭ উইকেট। এরপরের অবস্থান কলিন আকারম্যানের।
ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে নেন ৭ উইকেট। তাসকিনের আগুনে দিনেও অবশ্য খুব কম রান করেনি ঢাকা। ৯ উইকেটে তারা থামে ১৭৪ রানে। এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই আউট করেন লিটন দাসকে, পরের ওভারে ফেরান তানজিদ হাসান তামিমকেও। ১৭তম ওভারে আবার বল করতে এসে পর পর দেন শাহাদাত হোসেন দিপু ও চতুরঙ্গ ডি সিলভাকে। ইনিংসের শেষ ওভারে ২ রান দিয়ে তিন উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন স্রেফ ২ রান।