বিপিএলের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগে এবার ভাঙচুর, আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

বিপিএলের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগে এবার ভাঙচুর, আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
বিপিএলের শুরুতেই টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিপিএলের প্রথম ম্যাচের দিন এক দফা ভাঙচুরের পর বৃহস্পতিবারও ঘটল একই ঘটনা। এবার একটি টিকিট বুথে আগুনও দেওয়া হয়। দর্শকদের অভিযোগ অনলাইন ও বুথে টিকিট না পাওয়া গেলেও ২০০ টাকা দামের টিকিট গেইটে বাইরে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। নির্দিষ্ট দামে টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা দুপুর ১২টার দিকে ৫ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটে সুমিংপুল এলাকায় আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন প্বার্শবর্তী ভবন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পুলিশ ও সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় এলাকার। পরে পুলিশের কাছে দর্শকরা অভিযোগ করে বলে, বুথে টিকিট না থাকলেও ব্ল্যাক

মার্কেটে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছিল। এই অনিয়মের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ। বিপিএল শুরুর আগ থেকেই টিকিট বিতরণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিসিবির অস্বচ্ছতা এবং পরিকল্পনার অভাবের কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আগে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদলে যায়। এর ফলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তারা টিকিট কিনতে অসুবিধায় পড়ে। এই ঘটনা বিপিএলের ইতিহাসে কলঙ্কজনক। বিসিবির উচিত এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!