ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উদযাপনে জাতীয় পার্টি এবং এর সংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা। এ সময় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বেলা ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মালটিপারপাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী
যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারা দেশের সব জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে অনুরূপ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারা দেশের সব জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে অনুরূপ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।





