ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বুধবার থেকে এলএনজি টার্মিনাল বন্ধ, বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে আগামী তিন দিন এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে বিদ্যুৎসহ প্রায় সব খাতে গ্যাস সরবরাহ কমে যাবে। একইসঙ্গে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপও কম থাকবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মনাল থেকে মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় অন্য সামিটের টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস
সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে। এছাড়া অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে। এছাড়া অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।



