বাংলাদেশে পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল: ফ্যাক্ট চেক যা বলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ December, ২০২৪

বাংলাদেশে পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল: ফ্যাক্ট চেক যা বলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ December, ২০২৪ |
ভারতের কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম `ওয়ানইন্ডিয়া' আজ ২৯ ডিসেম্বর ‘পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল’এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে দাবি করা হয়,মুখে অন্য বুলি আওড়ালেও মহম্মদ ইউনূসের হিন্দু বিরোধী মনোভাব ফের প্রকাশ্যে। বাংলাদেশের পুলিশ প্রশাসনে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করলো ইউনূসের সরকার। বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক সার্ভিস কমিশনের তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন আরো বলছে, পুলিশের উচ্চপদে তো নয়ই, কনস্টেবল পদেও হিন্দুদের নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি। ইউনূস সরকারের এমন নির্দেশের ফলে প্রায় দেড় হাজারেরও বেশি হিন্দু চাকরিপ্রার্থীর দরখাস্ত বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কর্মরত এএসপি ও এসপি পদমর্যাদার প্রায়

১০০ হিন্দু অফিসারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশের ওই সমস্ত শীর্ষ পদে জামাত-ই-ইসলামির (Jamaat e Islami) মৌলবাদীদের জন্য সংরক্ষিত করে রেখেছে ইউনূসের সরকার। হিন্দুদের নিয়োগ থেকে বঞ্চিত করতে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৯ হাজার পুলিশ অফিসার নিয়োগের প্রক্রিয়া বাতিল করে আসন্ন ২০২৫ সালের জানুয়ারি নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ওই নির্দেশিকার ফলে নতুন করে আর হিন্দু চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না। অথচ পুলিশ সদরদফতর সংস্কার প্রস্তাবে বলা হয়েছে,মানুষের চাহিদা বিবেচনায় এবার স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে পুলিশ সদরদফতর। জনবান্ধব পুলিশ গড়তে আইন সংশোধন, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

ও পদোন্নতির ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক তদবির বাতিলের সুপারিশ করা হয়েছে ওই খসড়ায়। খুব শিগগিরইই তা পাঠানো হবে পুলিশ সংস্কার কমিশনকে। ভারতের গণমাধ্যমের এমন মিথ্যাচার সংবাদের প্রতিবাদে দেশজুড়ে উঠে তীব্র নিন্দার ঝড়।বিগত শেখ হাসিনা সরকারের পলায়নের পর থেকেই মূলত ভারতের গণমাধ্যমগুলো লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। ফ্যাক্ট চেক বলছে পুলিশ সংস্কার কমিশন অনুযায়ী সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল কলকাতার খবরটি একেবারেই ভুয়া ও ভিত্তিহীন বলছে মানুষ। তাছাড়া দেশের অর্থনীতিসহ বাকি সংস্কার কাজে নিরলস কাজ করে যাচ্ছে অন্তবর্তীকালীন ইউনূস সরকার।যা ইতোমধ্যে বিদেশেও ব্যাপক সুনাম কুড়িয়েছে।তাই ভারতের দাবি করা নিউজ ওয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন বলছে জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা