ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড়
ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল
‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার
সচিবালয়ে গত সপ্তাহে ঘটে যাওয়া আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে সংশ্লিষ্ট কমিটি। আগামীকাল (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ওই রিপোর্টটি জমা দেয়া হবে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তার প্রেস উইং সদস্যরা। তারা জানান, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আলামত বিদেশেও পাঠানো হতে পারে।
তদন্তে আলামত রক্ষার স্বার্থে সচিবালয়ে সাংবাদিকদের চলাচল সীমিত করা হয়েছে, তবে আগামীকাল থেকে প্রথম পর্যায়ে ২০০ জন সাংবাদিককে অস্থায়ী পাস দেয়া হবে। এছাড়া যৌক্তিক কারণে অন্যদেরও পাস পাওয়ার সুযোগ থাকবে।
এক প্রশ্নের জবাবে প্রেস উইং সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার ঘটনায়
সরকারকে জানানো হয়েছে যে এটি একটি ভুল বোঝাবুঝি। তবে সেই স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে। এছাড়া ৩১ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের বিষয়ে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সরকারকে জানানো হয়েছে যে এটি একটি ভুল বোঝাবুঝি। তবে সেই স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে। এছাড়া ৩১ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের বিষয়ে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।



