ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
সাদপন্থি জিয়া ২ দিনের রিমান্ডে
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৫ এর বিচারক ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রিমান্ডের শুনানির জন্য সকালে জিয়া বিন কাসিমকে আদালতে আনা হয়। গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ ও তাবলিগ জামাত শুরায়ী নিজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ‘ইজতেমার সাদপন্থি জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হলে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এদিকে
রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়ের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়। গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর (শুরায়ী নেজাম) সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৬নং আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি
মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।