‘ক্লাউন কোহলি’, সংবাদ মাধ্যম থেকে মেলবোর্নে দুয়ো বৃষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

‘ক্লাউন কোহলি’, সংবাদ মাধ্যম থেকে মেলবোর্নে দুয়ো বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা পূর্বেও হয়েছে। মাঠে তার আচরণের জন্য কথা বলেছেন অনেকে। কিন্তু গ্যালারি থেকে তীর্যক দুয়ো দীর্ঘ ক্যারিয়ারে খুব একটা শুনতে হয়নি তার। সংবাদ মাধ্যমের পাতায়ও তাকে ‘ভাড়’ অ্যাখ্যা দিয়ে শিরোনাম হয়নি। এবার হলো। বক্সিং ডে টেস্টের প্রথমদিনের প্রথম সেশনে স্যাম কনস্টাসের সঙ্গে বাগবিতণ্ডে জড়ান কোহলি। ১৯ বছরের অজি ওপেনারকে ইচ্ছাকৃত ধাক্কা দেন ভারতীয় ব্যাটার। উল্টো তার সঙ্গেই তর্কে জড়ান। যে কারণে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ও ১টি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ওই সাজার চেয়ে কঠিন শাস্তি মেলবোর্নে টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং করতে গিয়ে পেয়েছেন কোহলি। যাকে কিং কোহলি বলা

হতো তাকে নিয়েই দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া শিরোনাম করেছে, ‘ক্লাউন কোহলি।’ পরে ব্যাটিংয়ে নেমে অজি ক্রিকেটাররা যেমন তাকে স্লেজিং করেছেন তেমনি গ্যালারি থেকে ব্যাটিংয়ের প্রায় দেড় ঘণ্টা দুয়ো ভেসে এসেছে তার জন্য। ওই দুয়োর চাপে পড়েই কিনা জয়সোয়ালকে রান আউট করেছেন কোহলি। স্ট্রাইক প্রান্ত থেকে নন স্ট্রাইক প্রান্তে বল থাকা অবস্থায় রানের কল করে ছুটে আসেন জয়সোয়াল। কিন্তু কোহলি ‘নো সিগনাল’ দিয়ে নিজে আগে ক্রিজ দখল করেন। বিষয়টি নিয়ে নাথান লায়ন বলেছেন, ‘আমার দেখা অন্যতম সেরা বারবিকিউ ওটা।’ পরের ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এরপরই গ্যালারি থেকে দুয়ো বৃষ্টি দেওয়া শুরু হয় তার নামে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন

শেষে ব্যাকফুটে আছে ভারত। স্টিথ স্মিথের ১৪০ রানে ভর করে অস্ট্রেলিয়া ৪৭৪ রান তোলে। জবাবে ৫ উইকেটে ভারত ১৬৪ রান করেছে। ঋষভ পান্তের সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু