ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
সাদপন্থি ও জুবায়েরপন্থি গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সংঘাতের আশঙ্কায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ এলাকায় মোতায়েন ছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি।
সাধারণ মুসল্লিরা জানান, জুমার নামাজের আগে সাদপন্থিদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু নামাজের আগে দুপুর ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থিরা সাদপন্থিদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী
ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা তাবলীগ মসজিদের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেন। মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।