শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের প্রতিবাদে বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের প্রতিবাদে বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থানরত অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পত্র পাঠিয়েছে। আওয়ামী লীগের মতে, এই পদক্ষেপ মূলত শেখ হাসিনাকে হত্যা করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের অভিযোগ আওয়ামী লীগ জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্ট ইউনূস সরকারের শত শত মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিদের বাদী দেখানো হয়েছে যারা নিজেরাই মামলার বিষয়ে অবগত নন। এমনকি অনেক মামলার তথাকথিত নিহত ব্যক্তিরা জীবিত রয়েছেন। আওয়ামী লীগের দাবি, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ শেখ হাসিনার জীবনের ওপর সরাসরি

হুমকি তৈরি করছে। গণহত্যার মামলা এবং প্রতিশোধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলাকে আওয়ামী লীগ ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারকার্যের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই দেখছে। তারা উল্লেখ করেছে, এই বিচার শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হওয়ায় যুদ্ধাপরাধীরা প্রতিশোধ নিতে চায় এবং তাকে হত্যার পরিকল্পনা করছে। প্রত্যর্পণ চুক্তির অপব্যবহার আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৩ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি সন্ত্রাসী এবং অপরাধীদের বিচারের জন্য প্রণীত হয়েছিল। কিন্তু এখন সেই চুক্তিকে বিকৃতভাবে ব্যবহার করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে প্রহসনমূলক বিচারের চেষ্টা চলছে। আওয়ামী লীগের মতে, এই চুক্তি রাজনৈতিক কারণে দায়ের করা মিথ্যা মামলায় প্রযোজ্য নয় এবং এর মাধ্যমে শেখ হাসিনার জীবন হুমকির মুখে

পড়তে পারে। গণহত্যার অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ আরও অভিযোগ করেছে যে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে ব্যাপক গণহত্যা ঘটেছে। এই হত্যাযজ্ঞে আওয়ামী লীগ নেতা-কর্মী, পুলিশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আক্রান্ত হয়েছে। আওয়ামী লীগ দাবি করেছে যে এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের আওতায় গণহত্যার পর্যায়ে পড়ে এবং এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। জাতির প্রতি আহ্বান আওয়ামী লীগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মানবতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। তারা বলেছে, জাতির স্বার্থ রক্ষার এই যুদ্ধে বিজয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগের মতে, শেখ হাসিনাকে হত্যা বা অপসারণের যে ষড়যন্ত্র চলছে তা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত। জাতীয়

ও আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ