এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরালো বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরালো বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়াকে দলীয় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের স্থগিতের প্রত্যাহার করে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর জেলা বিএনপির এই তিন নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা

হয়েছিল। তবে পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত, বহুল আলোচিত-সমালোচিত দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কমিটির সদস্য এস এম মামুন মিয়ার

প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়। সেই সময় বিষয়টি বেশ আলোচনার-সমালোচনার সৃষ্টি করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত