ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার’
আগামী জাতীয় সংসদ নির্বাচন অতিসত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে।
মঙ্গলবার বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
সংস্কার করতে হবে সংসদে—এ মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমাদের যে ৩১ দফা আছে, এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত-অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা
যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে।’ দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা, যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।’ তিনি আরও বলেন, ‘সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব।’ aএ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস
চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।