ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না: গণতন্ত্র মঞ্চ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না: গণতন্ত্র মঞ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। সাড়ে চার মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে রোমহষর্ক ঘটনা ঘটছে। এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। সরকারকে জরুরিভাবে এসব সংকটের সমাধান করতে হবে। আজ মঙ্গলবার পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে’ এক সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তোপখানা রোড, প্রেস ক্লাব হয়ে পুরানা পল্টনে

গিয়ে শেষ হয়। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও এসব দলের সঙ্গে খোলামেলা কথা বলে না। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমাধান বের করা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে সহ্য করছে। ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পর আবার কেন আমাদের রাজপথে নামতে হবে? মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না। এ জন্য সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান

জানাচ্ছি। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সূর্যাস্ত দেখা যেভাবে শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখে টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’ জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে? জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’