ছাত্রলীগের ডাক: অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত, লাগাতার কর্মসূচি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫

ছাত্রলীগের ডাক: অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত, লাগাতার কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ ছাত্রলীগ ‘অবৈধ, দখলদার, ফ্যাসিস্ট, মাফিয়া ইউনূস সরকারের’ পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ এবং ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূসের’ পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়েছে। বিবৃতিতে ছাত্রলীগ দেশের সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণকে আহ্বান জানিয়েছে— ১৪ ও ১৫ই নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচিতে রাজপথে দুর্বার অংশগ্রহণ করতে। ১৬ ও ১৭ই নভেম্বর সারা দেশে ঘোষিত ‘সর্বাত্মক শাটডাউন’ সফল করতে। সংগঠনের সকল ইউনিটকে এসব কর্মসূচি সফল করার সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনার আহ্বানে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল হওয়ায় ছাত্রলীগ সংগ্রামী জনতা, বিশেষ করে

শিক্ষার্থী সমাজকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মী, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থনে এই কর্মসূচি প্রমাণ করেছে—‘বাংলার প্রতিটি ঘর আজ খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের দানবীয় শাসনের বিরুদ্ধে অধিকারহারা মানুষের দুর্গে পরিণত হয়েছে।’ ছাত্রলীগের অঙ্গীকার: ‘বাংলাদেশকে এই কলঙ্কিত, গণবিরোধী অপশাসন থেকে মুক্ত করা।’ সংগঠনটি স্পষ্ট করে বলেছে, ‘যত বেশি দমন হবে, ততই প্রতিবাদ ও প্রতিরোধ জোরালো হবে। জালিম ইউনূসের দুর্ভেদ্য শাসনের প্রাচীর একে একে ভেঙে পড়বে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি