আগুনে পুড়ল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪ শতাধিক ঘর, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

আগুনে পুড়ল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪ শতাধিক ঘর, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আগুন লাগার কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। ইতোমধ্যে ৪ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে লম্বাশিয়া ক্যাম্প সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন। তিনি বলেন, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা শিশু ও বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আর কয়েকজন আহত হয়েছেন। রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের

একটি বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে যায় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট। ক্যাম্পে লাগা আগুনে ৪-৫'শ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, আগুনে পুড়ে এক শিশু ও এক বৃদ্ধ মারা গেছে। আরো চার জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের