২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ব্যাপক বাড়ছে। চলতি মাসের মাত্র ২১ দিনে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৭ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ হাজার কোটি টাকার বেশি। এর আগে এতো কম সময়ে এতো বেশি রেমিট্যান্স আসেনি। অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি চাহিদা কমে ব্যাংকিং চ্যানেলে এভাবে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ডিসেম্বর পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার। চলতি মাসের বাকি ১০দিন এ হারে প্রবাসী আয় এলে মাস শেষে রেমিট্যান্স প্রায় ৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে। এর আগে একক কোনো মাসে সর্বোচ্চ

২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইতে। করোনার কারণে হুন্ডি প্রায় বন্ধ থাকায় ওই সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স ব্যাপক বাড়ছিল। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছুঁই–ছুঁই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে গত ১১ ডিসেম্বর যা ছিল ১৯ দশমিক ২০ বিলিয়ন। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর গত ১১ নভেম্বর রিজার্ভ ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে নেমেছিল। এর মানে এক মাস এক সপ্তাহের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেড় বিলিয়ন ডলার বেড়েছে। রপ্তানি ও রেমিট্যান্সে

ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এ সময়ে আগের বকেয়া এবং রমজানকে সামনে রেখে আমদানি দায় পরিশোধ বেড়েছে। এসব কারণে দীর্ঘদিন ১২০–১২২ টাকা বেচাকেনা হওয়া ডলারের দর ১২৬ টাকা ছাড়িয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে ব্যাপক প্রবৃদ্ধি হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই ছাড়া প্রতি মাসেই আগের অর্থবছরের একই মাসের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে। ছাত্র–জনতার আন্দোলনের মধ্যে প্রথম মাস জুলাইতে রেমিট্যান্স নেমেছিল ১৯১ কোটি ডলারে। এরপর থেকে ব্যাপক বৃদ্ধির কারণে জুলাই–নভেম্বর সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ১৪ বিলিয়ন বা এক হাজার ১১৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৩৩ কোটি ডলার

বা ২৬ দশমিক ৪৪ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম