বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
ফুটবলের দুই সুপারস্টার—ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি—যেখানে দীর্ঘদিন ধরে ভক্তদের তুলনার বিষয়, সেখানে রোনালদোর সর্বশেষ মন্তব্য অনেককে চমক দিয়েছে। আল-নাসরের এই তারকা স্ট্রাইকার পর্তুগালের হয়ে আগামী ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নিজের মানসিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বললেন, মেসির মতো বিশ্বকাপ জেতা তার ফুটবল ক্যারিয়ারের “পরিচয় নির্ধারণ করবে না।” এরআগে ২০২২ বিশ্বকাপের সময় রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপ জেতা তার “সবচেয়ে বড় স্বপ্ন,” কিন্তু এখন তার বক্তব্যে ধরণের বদল লক্ষ্য করা যাচ্ছে। তিনি পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, ‘আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন, ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপ জেতা কি স্বপ্ন? না, এটা স্বপ্ন নয়। ইতিহাসে আমার স্থান নির্ধারণ করবে কি, একটিমাত্র টুর্নামেন্টের ছয়-সাতটি ম্যাচ

জিতলেই? এটা কি ন্যায়সঙ্গত?’ রোনালদোর এই বক্তব্য যেন পরিস্কার করছে, বিশ্বকাপ জয়ের চাপ তার ক্রীড়াজীবনের সবচেয়ে বড় মানদণ্ড নয়। পর্তুগালের অধিনায়ক হিসেবে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগ জিতেছেন, কিন্তু বিশ্বকাপে সেমিফাইনালও যেতে পারেননি। বিশ্বকাপ জয়ের অভাব থাকলেও, তার ক্যারিয়ারের বর্তমান অর্জনগুলো দিয়েই তাকে বিচার করা উচিত বলে মনে করেন তিনি। অবশ্যই, পরবর্তী বছরেই পর্তুগালের হয়ে রোনালদোর বিশ্বকাপের চূড়ান্ত চেষ্টা শুরু হবে। যদি বিশ্বকাপ জয় হয়, হয়তো তার দৃষ্টিভঙ্গি বদলাবে। তবে এখন পর্যন্ত রোনালদোর বক্তব্য স্পষ্ট—মেসির সঙ্গে তুলনা কিংবা বিশ্বকাপ জেতার চাপ তার ফুটবল পরিচয়কে নির্ধারণ করবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম