এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল নিহত সরওয়ার বাবলা। স্ট্রেট বুলেট বাবলার গায়ে লেগেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি বাবলার এলাকা ছিল। যারা করেছে তারা বাবলার প্রতিপক্ষ। বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সিএমপি কমিশনার বলেন, এরশাদ উল্লাহ গণসংযোগ করবেন, এই স্থানে যাবেন সে ব্যাপারে পুলিশকেও জানানো হয়নি। এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। নির্বাচনকে ব্যাহত করতে এটা করা হয়েছে, সেটা এখন বলা ঠিক হবে না। এর ফলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস হয় না। এর আগে চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে

গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার সন্ধ্যার এ ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গণসংযোগে অংশ নেওয়া এক কর্মীর করা ওই ভিডিওতে দেখা গেছে, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজারবাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়। ভিডিওতে পরপর সাত রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যান।

পরে এরশাদ উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়। এদিকে পুলিশ জানিয়েছে, এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, বিকেলে নির্বাচনী গণসংযোগের সময় গোলাগুলি শুরু হয়। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল