ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে দিন কয়েক আগে, তবে এরমধ্যেই বুধবার (০৫ নভেম্বর) অফিসিয়ালি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের ক্যাবরেরা। একই দিন ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ খালিদ জামিল। সে স্কোয়াডে ঠাঁই হয়নি বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রীর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই প্রতিবেশী দেশ ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে। ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে সুনীল অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। মনোলো মার্কেজ যুগের অবসানের পর ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন খালিদ জামিল। দলে সুনীল ছেত্রীকে ব্যবহারের কৌশলের কারণে এ কোচকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বেঙ্গালুরু এফসির কোচ

জেরার্ড জারাগোজা ভারতীয় দলে ছেত্রীকে একমাত্র স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার কৌশলের জন্য জামিলের সমালোচনা করেছেন। ৪১ বছর বয়সী ছেত্রী গত মৌসুমে আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন—৩৪ ম্যাচে ১৭ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি আবারও ভারতীয় দলে ডাক পান। কিন্তু খালিদ জামিল ঘোষিত স্কোয়াডে এ ফরোয়ার্ডকে উপেক্ষা করেছেন। সাম্প্রতিক সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, ভারত এখন ছেত্রীকে ছাড়াই এগিয়ে যেতে এবং তরুণ প্রতিভার দিকে নজর দিতে প্রস্তুত। সম্ভাব্যদের মধ্যে মোহাম্মদ সানানকে ডাকা হয়েছে, যিনি এ সপ্তাহের শুরুতে অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছিলেন। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের অভিযান অবশ্য শেষ হয়ে গেছে। গ্রুপ থেকে মূল পর্বে যাওয়ার দৌড়ে আছে হংকং

ও সিঙ্গাপুর। বাংলাদেশের স্কোয়াড গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম